CoxsbazarNEWS.Com – CBN
The first news portal of Cox'sbazar, Bangladesh.
- Website
- coxsbazarnews.com · all feeds from this site
- Feed URL
http://www.coxsbazarnews.com/feed
Read it in your FeedListing reader
Or add to: Feedly Inoreader Raw feed
Latest posts
-
যুক্তরাষ্ট্রে ছাগলের সঙ্গে যৌনাচারের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রাইয়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী…
-
তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ
সিবিএন ডেস্ক: তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় দেশের ৫৬ জেলার তরুণদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ৩০…
-
কক্সবাজারে ড্যাব-চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের মতবিনিময় সভা
সংবাদ বিজ্ঞপ্তি: ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের উদ্যোগে কক্সবাজারে সংগঠনটির সকল সদস্যদের নিয়ে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২ নভেম্বর কক্সবাজারের এক মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পূর্বনির্ধারিত ও প্রস্তাবিত…
-
শিক্ষক শামসুল আলম হত্যা মামলায় হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন
গত ১ নভেম্বর দৈনিক আমাদের কক্সবাজার ও অনলাইন সংবাদমাধ্যম কক্সবাজার নিউজ-এ প্রকাশিত ‘১২ বছরেও বিচার পাননি, শিক্ষকের স্ত্রীর আর্তনাদ’, ‘টেকনাফে শিক্ষক হত্যার ১২ বছরেও বিচার হয়নি, কাঁদছেন স্ত্রী, হুমকি দিচ্ছে আসামিরা’ শীর্ষক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। প্রকাশিত সংবাদে…
-
মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ
সিবিএন ডেস্ক: কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার মধ্যে অব্যবহৃত জমিতে এ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পের উন্নয়ন…
-
ঢাকায় আসছেন চীনা মন্ত্রী লিউ হাইসিং, কাল রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) যোগাযোগ ও সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে তিন দিনের সফরে আজ রাতে ঢাকায় আসছেন দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। সফরকালে আগামীকাল বুধবার তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর…
-
পেকুয়ায় দুই মিশুকের চাপায় প্রাণ গেল বৃদ্ধের
পেকুয়া প্রতিনিধি: পেকুয়ায় দুটি অটোরিকশার সংঘর্ষের পর একটি গাড়ির চাপায় জামাল হোসেন (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেলিয়াকাটা এলাকায় কমিউনিটি ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জামাল হোসেন উপজেলার সদর ইউনিয়নের চইরভাঙা…
-
প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলীকদমের গহীন পাহাড়ে নতুন ভবনে ফিরল স্কুলের ঘণ্টা
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদকম (বান্দরবান): তিবৃষ্টিতে ধসে পড়েছিল বিদ্যালয় ভবন ও শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল। এতে বন্ধ হয়ে যায় দুর্গম পাহাড়ি এলাকার চার গ্রামের ৫০-৬০ জন শিশুর পড়াশোনা। অবশেষে নতুন করে নির্মিত হয়েছে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুঝিখাল…
-
ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবা উদ্ধার
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় অভিযান চালিয়ে এসব…
-
নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানিকে নিয়ে দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট বক্তব্য প্রত্যাহার করে…
-
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
যে সড়কে লরির ধাক্কায় উল্টে যাওয়া বাসের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত, সেই সড়কেই অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। সহপাঠী ও শিক্ষকদের উপস্থিতিতে মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে…
-
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া
জনপ্রিয় ইসলামি বক্তা ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েককে ভারতে প্রত্যর্পণে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল মালয়েশিয়া সরকাল। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, ডা. জাকির নায়েকের বিষয়ের মালয়েশিয়া তার সিদ্ধান্তে অটল রয়েছে। তাকে ভারতের হাতে তুলে…
-
পাহাড়ের দুর্গম জনপদে উন্নয়নের আলোকবর্তিকা ২৬ ইসিবি, বদলাচ্ছে জীবনযাত্রা
আলমগীর মানিক, রাঙামাটি: রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, খেলাধুলার পরিবেশ সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে বহুমুখী জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন…
-
২৯৩ কলেজ পাচ্ছে নোটিশ, বন্ধ হতে পারে এমপিও
চলতি বছরের এইচএসসি ও সমমানের ফলাফলে ২৯৩ কলেজে কোনো ছাত্র-ছাত্রী পাস করতে পারেনি। গত বছর এমন কলেজের সংখ্যা ছিল ২০২। সেই হিসাবে শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এই কলেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে,…
-
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চায় বাংলাদেশ
রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সম্মিলিত সমর্থন প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। পাশাপাশি শান্তি ও নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, জ্বালানি ও খাদ্যনিরাপত্তাসহ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ…
-
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা: নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।মানচিত্র দেখুন গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের…
-
সাগরে মাছ ধরার নৌকায় বজ্রপাত, টেকনাফে জেলের মৃত্যু
মোঃ আরাফাত সানি, টেকনাফ টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হোসেন (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচ জেলে আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাগরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে। মো. হোসেন টেকনাফের সেন্টমার্টিন এলাকার বাসিন্দা…
-
শ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
রাজধানীর মিরপুরের কয়েকটি স্থানে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও সড়কে নেমেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই মিরপুরের…
-
সেন্টমার্টিন ভ্রমণে নতুন বাধা, পর্যটকদের দ্বীপে যাতায়াত নিয়ে অনিশ্চয়তা
সেন্টমার্টিনে পর্যটকদের ভ্রমণের সুযোগ চালু হয়েছে ১ নভেম্বর থেকে, তবে এখনো কোনো জাহাজ চলাচলের অনুমতি পায়নি। কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথের সাতটি জাহাজ রুট পারমিট চেয়ে আবেদন করলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা না দেওয়ায় সেগুলোর কোনোটিকে অনুমোদন দেয়নি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ…
-
উপকূলে ১২০ কিমি গতিতে আঘাত হেনেছে ‘মুরাসু’
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার ( ৩ নভেম্বর) মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে এটি স্থলভাগ অতিক্রম শুরু করে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। আবহাওয়া দপ্তরের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি…