Chattogram Pratidin
Latest bangla news 24 | chittagong news | Sports video live
- Website
- ctgpratidin.com · all feeds from this site
- Feed URL
https://ctgpratidin.com/feed/
Read it in your FeedListing reader
Or add to: Feedly Inoreader Raw feed
Latest posts
-
লায়ন্স ইন্টারন্যাশনালের সদস্যদের বিশেষ স্বাস্থ্যসেবা দেবে এপিক
লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট বোর্ড সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা দিতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে এপিক হেলথ কেয়ার লিমিটেড। এ চুক্তির আওতায় তাঁরা এপিক হেলথ কেয়ারে বিশেষ ও এক্সক্লুসিভ স্বাস্থ্যসেবা…
-
চট্টগ্রাম বন্দরের গৃহকর বাড়ছে, সিটি কর্পোরেশনকে বছরে দিতে হবে ২২৪ কোটি
বছরে ২২৪ কোটি টাকা গৃহকর চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বিভাগীয় কমিশনারের আদালত। বকেয়াসহ চলতি ২০২৬-২৭ অর্থবছরে চট্টগ্রাম সিটি করপোরেশন বন্দরের কাছ থেকে পাবে ২৫৫ কোটি টাকা। সোমবার (২ নভেম্বর) গৃহকর নির্ধারণ নিয়ে আপিল শুনানি শেষে এ রায়…
-
জমি নিয়ে বিরোধ, পেকুয়ায় লবণচাষিকে এলোপাথাড়ি ছুরিকাঘাত
কক্সবাজারের পেকুয়ায় জহির আলম নামে এক লবণচাষিকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয় লোকজন ধাওয়া দিলে হামলাকারীরা ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ছুরি ফেলে পালিয়ে যায়। আহত জহির আলমকে (৪৫) পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি লালজান পাড়ার বজল আহমদের…
-
কাপ্তাই হ্রদের চাপিলা-কাচকিসহ ৫ দেশীয় মাছে মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি ট্যাংরায়
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার কাপ্তাই হ্রদের মাছেও উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। সম্প্রতি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ডিসকাভার এনভায়রনমেন্টে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, হ্রদের পাঁচ প্রজাতির দেশীয় ছোট মাছের সব নমুনায় ক্ষুদ্র প্লাস্টিক…
-
রুট পারমিট পায়নি ৭ জাহাজ, আটকে আছে সেন্টমার্টিনে ভ্রমণ
কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন দ্বীপটিতে। কিন্তু সাত জাহাজের রুট পারমিট ও সময়সূচি অনুমোদন না হওয়ায় আটকে আছে যাত্রী পরিবহন। ফলে ভ্রমণ করতে পারছেন না পর্যটকরা। জানা গেছে,…
-
চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু
মেয়ের শ্বশুরবাড়িতে যাওয়ার পথে রেললাইন দিয়ে হাঁটছিলেন বৃদ্ধ রশিদ আহমদ। শ্রবণপ্রতিবন্ধী হওয়ায় ট্রেনের হুইসেল শুনতে পাননি তিনি। এর মধ্যেই ঢাকাগামী ‘মহানগর এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সোমবার (২ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায়…
-
মিরসরাইয়ে দুই ট্রাকের সংঘর্ষে কেবিনে আটকে হেলপার নিহত
চট্টগ্রামের মিসরাইয়ে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের সজোরে ধাক্কায় কেবিনে আটকা পড়ে ট্রাকের এক সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ অপর এক সহকারী গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টায় উপজেলার বারইয়ারহাট পৌরসভার মঈন উদ্দিন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের…
-
প্যাসিফিক জিন্সের ৩৪ বছরের পুরনো ভবন ভেঙে হবে নতুন কারখানা
কাঠামোগত নিরাপত্তাঝুঁকি এড়াতে পুরোনো কারখানা ভবন ভেঙে নতুন অত্যাধুনিক শিল্পকারখানা নির্মাণের পরিকল্পনা নিয়েছে প্যাসিফিক জিন্স লিমিটেড। প্রস্তাবিত নতুন কারখানায় প্রায় ১০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার পাশাপাশি নতুন কারখানায় পুরনো শ্রমিকদের পুনঃনিয়োগে অগ্রাধিকার…
-
আমিরাতে লরির ধাক্কায় বোয়ালখালীর প্রবাসীর মৃত্যু
দুই বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর সাইফুদ্দিন সিকদার মহসিন। কিন্তু দেশটির রাজধানীতে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংযুক্ত আরব আমিরাতের আল খুজামিয়া এলাকায় পিকআপে করে কর্মস্থলে যাওয়ার…
-
পিংক অক্টোবর শেষ, ক্যানসার চিকিৎসায় নতুন কর্মসূচি নিয়ে সিএসসিআর
চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি ‘পিংক অক্টোবর ২০২৬’-এর আওতায় ১ হাজার ৪৫২ জন নারীকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। ১০৩ জন নারী চিকিৎসকের অংশগ্রহণে স্ক্রিনিং কার্যক্রমের পাশাপাশি নগরের বিভিন্ন এলাকায় সচেতনতামূলক সমাবেশ ও ভ্রাম্যমাণ ক্লিনিক পরিচালনা করা…
-
রেডিসন ব্লুর কর্মীরা স্বাস্থ্যসেবা পাবেন সাজিনাজ হাসপাতালে
চট্টগ্রামে করপোরেট স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সাজিনাজ হাসপাতাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ। এ চুক্তির আওতায় হোটেলটির কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত শর্ত ও সুযোগ-সুবিধা অনুযায়ী সাজিনাজ হাসপাতাল থেকে স্বাস্থ্য…
-
মোবাইলে আসক্তি, ক্লাসে অনীহা, চট্টগ্রামে ইংরেজিতেই ফেল ৩৪ হাজার
এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার পাস করেছে মাত্র ৫২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী। গত ১৫ বছরের মধ্যে এটি বোর্ডটির সর্বনিম্ন পাসের হার। পরীক্ষায় অংশ নেওয়া ৯৬ হাজার ৩৩৫ জনের মধ্যে ফেল করেছে ৪৬ হাজার ১৭৩ জন। অর্থাৎ প্রায় অর্ধেক শিক্ষার্থীই উত্তীর্ণ…
-
চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে ভারতে পাচারের চেষ্টা, ৪৯ টন রাসায়নিক আটক
চট্টগ্রাম বন্দর থেকে খালাস করে যশোর সীমান্ত দিয়ে ভারতে ৪৯ টন রাসায়নিক পদার্থ পাচারের চেষ্টা করছিল একটি চক্র। কিন্তু পথে মিরসরাইয়ে ৫০ লাখ টাকা মূল্যের এসব রাসায়নিক আটক করে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একটি তেলবাহী ট্যাঙ্কার করে এসব অ্যাসিড অয়েল ও ক্রুড গ্লিসারিন…
-
মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে চট্টগ্রামের মিরসরাইয়ে ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মুহুরী প্রজেক্টের ৪০ নম্বর গেট এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা…
-
পটিয়ায় শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগ, এক বছর পর রামু থেকে গ্রেপ্তার বাবা-ছেলে
চট্টগ্রামের পটিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তার দুজন সম্পর্কে বাবা-ছেলে। আসামিরা হলেন—মামলার প্রধান অভিযুক্ত আদিত্য মল্লিক (২১) এবং তার বাবা উত্তম মল্লিক (৪৫)।…
-
চট্টগ্রামে বাড়বকুণ্ড ও ফৌজদারহাট ক্যাডেটসহ ৬ কলেজে শতভাগ পাস
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ছয় কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাঠানো ফলাফল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। কলেজ ছয়টি হলো—বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ, ফৌজদারহাট ক্যাডেট কলেজ, কাফকো স্কুল অ্যান্ড কলেজ,…
-
এইচএসসি: চট্টগ্রামে মেরন সানসহ ৩ কলেজে পাস করেনি কোনো শিক্ষার্থী
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মেরন সানসহ তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। তিন প্রতিষ্ঠানে মোট ৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।…
-
চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ জন
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষায় গতবারের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ কমেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী। গতবছর পাসের হার ছিল ৫২ দশমিক ৫৭ শতাংশ আর জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী। শনিবার (৩১…
-
ঘুমানোর আগে সুরা মুলক তিলাওয়াতের ফজিলত, কী বলেছে হাদিস
পবিত্র কোরআনের ৩০ আয়াতের একটি সুরা পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে, যতক্ষণ না তাঁকে ক্ষমা করা হয়। সুরাটি হলো সুরা মুলক। কোরআনের ২৯তম পারার প্রথম সুরা এটি। ক্রম অনুসারে কোরআনের ৬৭তম সুরা। আল্লাহর সার্বভৌমত্ব, কর্তৃত্ব ও মহত্ত্বের বর্ণনা দিয়ে শুরু হওয়া এ সুরায় আসমান,…
-
কক্সবাজারে গবেষণাধর্মী সাংবাদিকতার পথিকৃৎ আহমদ গিয়াস আর নেই
কক্সবাজারে গবেষণাধর্মী সাংবাদিকতার পরিচিত মুখ আহমদ গিয়াস আর নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার শহরতলীর বড়ছড়া দরিয়ানগর এলাকায় অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন দৈনিক আজাদীর কক্সবাজার প্রতিনিধি এই জ্যেষ্ঠ সাংবাদিক। পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে…