eআরকি
eArki is the most popular entertaining gag site in bangladesh. eআরকি (ইয়ার্কি) বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনমূলক ওয়েবসাইট
- Website
- earki.co · all feeds from this site
- Feed URL
https://www.earki.co/feed/
Read it in your FeedListing reader
Or add to: Feedly Inoreader Raw feed
Latest posts
-
মানুষকে মাটির চুলার রান্নার স্বাদ নেওয়ার সুযোগ দিতে চাই, তাই দাম বাড়াচ্ছি গ্যাস সিলিন্ডারের দাম বাড়া প্রসঙ্গে সরকার
দেশে হুট করেই বেড়ে গেল গ্যাস সিলিন্ডারের দাম। এতে সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে নতুন করে আগুন জ্বললেও সরকারের পক্ষ থেকে এসেছে এক অভাবনীয় যুক্তি। সরকারের এক মুখপাত্র, যিনি নিজের মুখ দেখাতে কিছুটা অনিচ্ছুক, নাম প্রকাশ না করার শর্তে জানালেন, দেখুন, আমরা সব সময়ই জনগণের ভালো চাই।…
-
লাইকা, তোমার জন্য ভালোবাসা
৩ নভেম্বর, ১৯৫৭ মহাকাশে ছুটে গেল স্পুটনিক-২। তার মধ্যে ছিল ছোট্ট এক প্রাণ, লাইকা। সারাবিশ্বে প্রচার হলো, মহাকাশে প্রথম প্রাণী হিসেবে পাঠানো হয়েছে লাইকাকে! তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলছিল তীব্র শীতল যুদ্ধ। মহাকাশে কে আগে, কে বেশি এগিয়ে, সেই প্রতিযোগিতাও হয়ে উঠেছিল…
-
মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা, প্রণব মুখুজ্জের অভিধান (চতুৰ্বিংশ পর্ব)
রাশেদ খান পয়সারহাটে নেমে দেখে চারদিকে সুনসান, দোকানপাট বন্ধ। অসিত পাল এসে খবর দেয়, পয়সারহাটে ১৪৪ ধারা জারি করা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কায়। স্কুল মাঠে আব্বাস শাহ তার কাদিয়ানি-বিরোধী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। একই মাঠে কলা ও সংস্কৃতি কেন্দ্র সাম্প্রদায়িকতাবিরোধী সপ্তাহ…
-
মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা, প্রণব মুখুজ্জের অভিধান (ত্রয়োবিংশ পর্ব)
রাশেদ খান শেখ মুজিবের সঙ্গে করাচি বিমানবন্দরে নেমে দেখেন, হাজার হাজার লোক মুজিবকে স্বাগত জানাতে এসেছে। মুজিব হেসে বলেন, মওলানা ভাসানী এলে লোকে লোকারণ্য হয় বিমানবন্দর। মওলানা এখানে কিংমেকার বলে পরিচিত। এস্টাবলিশমেন্টের লোকও তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করে। আমাকে সিভিল সোসাইটি পছন্দ…
-
গরিব গার্মেন্টস মালিকদের বেতন ৫০% বাড়ানোর দাবিতে আন্দোলন
খুবই মানবেতর জীবনযাপন করছেন গার্মেন্টস মালিকরা। ল্যাম্বরগিনি আনতে তাদের পাজেরো ফুরিয়ে যাচ্ছে। এক মাসে একটা থাইল্যান্ড, একটা শ্রীলঙ্কা ট্যুর দিলে টানাটানি করতে হচ্ছে দুবাই ট্যুরের বাজেটের জন্য। এমন পরিস্থিতিতে গার্মেন্টস মালিকরা বেতন ৫০% বাড়ানোর দাবিতে আন্দোলনে নামবেন বলেও খবর…
-
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ভুতূড়ে ক্ল্যাসিক চিঠি
ভূতটাকে আমি দেখেছিলাম পুরোনো পোস্ট-অফিসের বাড়িতে। সেই থেকে ভূতের গল্পটা সবাইকে বলে আসছি, কেউ কেউ বিশ্বাস করছে, কেউ কেউ করছে না। নদীর একটা দিক ভাঙতে ভাঙতে শহরের উত্তর দিকটা অনেকখানি গিলে ফেলল। পুরোনো পোস্ট-অফিসের বাড়িটা থেকে যখন আর মাত্র বিশ গজ দূরে জল, তখনই প্রমাদ বুঝে সরকার।…
-
পৃথিবীর প্রথম শাহবাগীদের গল্প শুরু হয়েছিল ১৮৪৮ সালে!
১৮৪৮ সালের একটা ঘটনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেনেকা ফলস নামে একটা জায়গা। তারিখ ১৯ ও ২০ জুলাই। এই দুই দিনেই এমন একটা ঘটনা ঘটছে, যেটা পরবর্তী সময়ে নারীবাদী আন্দোলনের ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানেই বসেছিল নারীদের অধিকার নিয়ে প্রথম বড় ধরনের সংগঠিত সম্মেলন। যেটাকে আমরা…
-
দুই টুকরা বরফ
ধানমন্ডির বাড়িটায় আজ সকাল থেকে লোকজন আসছে। সাবেক সচিব, অবসরপ্রাপ্ত আমলা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পুরোনো সহকর্মী। কেউ ফুল নিয়ে এসেছেন, কেউ স্মৃতি নিয়ে, কেউ এসেছেন সামাজিক দায়িত্ব পালন করতে। বাড়ির মালিক আশফাকুল হক তালুকদার মারা গেছেন ভোর পাঁচটা চল্লিশে। তার বয়স হয়েছিল পঁচাশি।…
-
ফ্রেশ গ্র্যাজুয়েটের বেতন ১৫ হাজার টাকা, গার্মেন্টস শ্রমিকের দাবি ৩০ হাজার। সমস্যা আসলে কার বেতনে?
গার্মেন্টস শ্রমিকরা ৩০ হাজার টাকা বেতন চাইতেছে, এইটা নিয়া অনেকের সমস্যা। তাদের যুক্তি, একজন ফ্রেশ গ্র্যাজুয়েটই তো ১৫-২০ হাজার টাকা বেতন পায়, শ্রমিকরা ৩০ হাজার চাইবে কেন? আমার প্রশ্ন, একজন ফ্রেশ গ্র্যাজুয়েট কেন ১৫-২০ হাজার টাকা বেতন পাবে? একজন মানুষ চার-পাঁচ বছর বিশ্ববিদ্যালয়ে…
-
যে কারণে ছেলেটা প্রতিদিন মাছ ধরতে যেতে পারে না
অবসর নেওয়ার পর মিস্টার কুদ্দুস সাহেব শহরের কোলাহল ছেড়ে একটা সুন্দর নদীর পাড়ে ছোটখাটো একটা বাড়ি নিলেন। প্রতিদিন সকালে বারান্দায় বসে চায়ে চুমুক দিতে দিতে তিনি শান্ত নদীর ঢেউ আর দূরের সবুজ প্রকৃতি দেখতে পেতেন। প্রায় প্রতিদিন সকালেই মিস্টার কুদ্দুস লক্ষ করতেন, একটা তরুণ ছেলে…
-
টুপি ও ট্যাগ: দুই লাইনে আমাদের আত্মাহুতি
ধর্মীয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদি ও অভিনেতা আসাদুজ্জামান নূরের ভক্তবৃন্দ দুটি বিপ্রতীপ গ্রুপ। কিন্তু তাদের অন্ধভক্তি, যুক্তিবোধ, ক্রোধাগ্নি আর খারিজি প্রবণতা মোটামুটি একই রকম। সাঈদি ও নূর উভয়েই খুব প্রতিভাবান অভিনেতা। একজন মঞ্চে ওয়াজ করার সময় অভিনয়ক্ষমতা প্রদর্শন করেছেন; আরেকজন…
-
বিষের পেয়ালা
সামান্য জিনিস। আনা তিনেক দামের কলাই-করা চায়ের ডিশ-পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়িতে ওটা ঢুকল, সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া-দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি, এমন সময় কাকার গলার সুর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুবেরের মেলায়।…
-
ফ্রান্সে আসলে হচ্ছেটা কী? ম্যাক্রোঁ কি জনগণের মুড বুঝতে পারছেন না?
ফ্রান্সে এখন আন্দোলনের মৌসুম চলছে। রাস্তায় নামছে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ, শ্রমিক, ট্রেড ইউনিয়ন, এমনকি পুরোনো ইয়েলো ভেস্ট আন্দোলনের লোকজনও। আন্দোলনের শুরুটা হইছিল স্কুল-কলেজের সমস্যা নিয়া। অনেক স্কুলে শিক্ষক নাই, ক্লাসরুমে শিক্ষার্থীর চাপ বেশি, স্কুলের ভবনগুলোর…
-
শিঙাড়ায় এক মাস বাদাম না দেওয়ার আহবান NNN পালনকারীদের
নভেম্বর মাস শুরু হতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে No Nut November (NNN) পালন। আর এই আন্তর্জাতিক কর্মসূচিকে সফল করতে এবার অভিনব এক দাবি তুলেছেন দেশের NNN পালনকারীরা। তাদের আহ্বান, পুরো নভেম্বর মাস শিঙাড়ায় কোনো ধরনের বাদাম দেওয়া যাবে না। NNN পালনকারীদের দাবি, ব্যক্তিগত পর্যায়ে বাদাম থেকে…
-
মা... মা... আমি জিপিএ-৫ পেয়েছি!
গত ১৭ বছরে বাংলাদেশের শিক্ষাখাত সম্পূর্ণরূপে ধ্বংস করেছে আওয়ামী লীগ - হাসিনাকে এই দায় দিয়ে দেওয়া অনেক সোজা। কিন্তু তাতে কালচারাল সত্যটা আড়াল করা যায় না। বাংলাদেশে (ঢাকায় বলি নাই, বলেছি বাংলাদেশে) প্রকৃত মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব হয় ২০০০ সালের আশপাশে। গ্রামে গ্রামে কারেন্ট আসে।…
-
যে মানুষটাকে পৃথিবীর কোনো তালা আটকে রাখতে পারেনি
হাতকড়া, শিকল, দড়ি, তালাবন্ধ বাক্স, পানিভর্তি ক্যান, এমনকি মাথা নিচে করে পানির ট্যাংকে আটকে রাখা হয়েছিল তাকে। কিন্তু প্রতিবারই কয়েক মিনিট পর দেখা যেত, লোকটা দিব্যি বের হয়ে হেঁটে বেড়াচ্ছেন। পৃথিবীর কোনো তালাই তাকে আটকানোর জন্য যথেষ্ট না। এই মানুষটির নাম হ্যারি হুডিনি। আজ তার নাম…
-
হুডি পরায় 'হুডির ভাই' বলায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের ধংঘর্ষ
শীত এখনও ঠিকমতো আসেনি। কিন্তু শীতের প্রস্তুতি নিয়ে দেশে যে উত্তেজনা শুরু হয়েছে, তাতে আবহাওয়া অধিদপ্তরও নতুন করে ভাবতে বসেছে। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ায় শীতের আগাম বার্তা এবার কুয়াশা দিয়ে নয়, ধংঘর্ষ দিয়ে শুরু হয়েছে। ঘটনার সূত্রপাত এক হুডি পরা তরুণকে কেন্দ্র করে। শীতের আমেজ বুঝতে…
-
সবাই হতে চায় ম্যারাডোনার মতো আর ম্যারাডোনা হতে চাইতেন বোচিনির মতো
১৯৮৬ সালের বিশ্বকাপ সেমিফাইনাল। আর্জেন্টিনা তখন বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে। মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন বদলি খেলোয়াড় রিকার্দো বোচিনি। তাকে স্বাগত জানাতে এগিয়ে এলেন আর্জেন্টিনার ফুটবল টিমের তৎকালীন অধিনায়ক দিয়েগো ম্যারাডোনা। তারপর বললেন, আসুন মাস্টার, আমরা আপনার অপেক্ষায়…
-
মাসকাওয়াথ আহসানের ধারাবাহিক নভেলা, প্রণব মুখুজ্জের অভিধান (দ্বাবিংশ পর্ব)
রাশেদ খান স্টেশন রোডে তাদের কয়েকটি দোকানঘরে বাতেন, আক্কাছ, মখলেছ ও মফিজের জন্য ব্যবসার ব্যবস্থা করে দেয়। বই ও স্টেশনারির দোকান, মনোহারি সামগ্রীর দোকান, মুদি দোকান, রড-সিমেন্টের দোকান নিয়ে তারা ক্ষুদ্র ব্যবসায় মন দেয়। ফলে চাঁদাবাজি না করে উল্টো দোকানের উপার্জন থেকে পার্টির জন্য…
-
শিবরামের ক্ল্যাসিক রম্য, রেডিয়ো সর্বদাই রেডি
সব সময়েই রেডি সে। আর সেই কারণেই তার নাম নাকি রেডিয়ো। কথাটা আমার নয়, শ্রীমান ধ্রুবেশ চন্দ্র অধিকারীর। এবং আজকের কথা না, তিন যুগ আগেকার। কিশোর ধ্রুবেশ তখন ইস্কুলের ছাত্র। আমাদের পাড়ায় থাকত। তখনই সে এই বেশ কথাটি কয়েছিল আমায়। একেলে রেডিয়োর এই গলগ্নীকৃত ট্রানজিস্টার রূপ তখনও দেখা…